ঈশ্বর গুপ্তের তত্ত্ব কবিতার প্রশ্ন উত্তর -Bangla UGC NET Unit 3
নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। Bangla UGC NET Unit 3 "কাব্য কবিতা " অধ্যায় থেকে ঈশ্বর গুপ্তের "তত্ত্ব" কবিতার প্রশ্ন উত্তর আজকে আমি আলোচনা করব। তোমরা এখানে পেয়ে যাবে কবিতার বিষয়বস্তু, পংক্তি বর্ণনা ,ছোট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কবিতার লাইনগুলি। ভালো করে খুব মন দিয়ে বিষয়গুলি মুখস্থ করে নেবে। কবিতাটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি লাইন মুখস্ত করতে হবে। তাহলে তোমাদের কোনরকম প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হবে না। কবিতাটি থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি। ঈশ্বর গুপ্তের তত্ত্ব কবিতার প্রশ্ন উত্তর -Bangla UGC NET Unit 3 তত্ত্ব কবিতার বিষয়বস্তু: কলেবর কুটিরে তস্কর হলো ইন্দ্রিয় সমস্ত জীবেরা অজ্ঞান হয়ে আছে ।তারা কেউ শিবের সন্ধান করে না। যাদের জ্ঞান আছে তারাই মানুষ বাকি সব পশু। জ্ঞান ছাড়া মানুষের ও পশুতে কোন তফাৎ নেই। তাদের সমস্ত কিছুই এবা। হোম ,যজ্ঞ করে পূজার্চনা করে আবার তারাই মানুষকে ঠকায় ।মানুষ নিজে সংসারের মধ্যে সুখ খোঁজে ।শুধু পড়ে কোন লাভ নেই যদি তার মর্ম না বোঝে। জ্ঞানীরা স্বাস্থ্য ছেড়ে জ্ঞানকে গ্রহণ করে যেমন প...