সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Part 1 UGC NET SET syllabus Bangla-আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা

 নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় UGC NET SET Syllabus এর  অন্তর্ভুক্ত বিখ্যাত ঔপন্যাসিক  আশাপূর্ণা দেবীর "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসটির সমগ্র প্রশ্ন উত্তর। উপন্যাসটি আয়তনে অনেকাংশে বড়। সেই কারণে দুটি অংশে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। আজকে Part 1 প্রশ্ন উত্তর আলোচনা করলাম। ভুল ভ্রান্তি ত্রুটি মার্জনা করবে। কোন ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলোনা। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা Part 1 - UGC NET SET syllabus Bangla আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কোনটি? — "প্রেম ও প্রয়োজন " । উপন্যাসের পটভূমি উনবিংশ শতাব্দীর যুগসন্ধিক্ষণ। বিজ্ঞ ও ব্যক্তিত্ববান বাবার প্রশ্রয়ে বড় হয় সত্যবতী । সত্যবতীর বুদ্ধি, যুক্তিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহসে ছোটবেলা থেকে সমৃদ্ধ। সমাজের রীতি অনুযায়ী মাত্র ৮ বছর বয়সেই তাকে শ্বশুরবাড়ি যেতে হয়। গ্রামীণ শাসনে অত্যাচারিত হয়েও সে নিজের চেষ্টায় স্বামী ও সন্তানদের নিয়ে কলকাতায় স্বাধীনভাবে বসবাস শুরু করে। দুই ছেলে এবং ছোট মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করতে চেষ্টা করে। কিন্তু...

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসের প্রশ্ন উত্তর UGC NET SET Syllabus

 নমস্কার বন্ধুরা আজ আমাদের আলোচনার বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর " রাধা " উপন্যাস।উপন্যাসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তথ্য নীচে আলোচনা করা হলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসের প্রশ্ন উত্তর UGC NET SET Syllabus  রাধা উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা: ১৮ শতকের তৃতীয় দশক শেষ। ভারতবর্ষে মুঘল আমলে চলছে। সুবে বাংলা-বিহার-উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। তখন দেওয়ান ও সুবেদার ছিলেন জাফর খাঁ নসিরী নাসির জঙ্গ মুর্শিদকুলি খাঁ। জাফর খাঁ এর মধ্যে জামাতা সুজাউদ্দিন । তখন টাকায় পাঁচ মন চাল পাওয়া যেত । বীরভূম জেলার অজয় নদীর ধারে  ইলামবাজার গঞ্জ। ইলামবাজারের পশ্চিমে জনু বাজার, উত্তরে সুখ বাজার। ঢাকায় মসলিনের কাপড় ,মুর্শিদাবাদ বিষ্ণুপুরে রেশম কাপড় ,গ্রামে গ্রামে আটপৌরে কাপড়ের তাঁতের কথা বলা হয়েছে ।  ফিরিঙ্গিদের কারবার ছিল তুলো ও কাপড়ের। ইলামবাজারে সবচেয়ে বড় কারবার ছিল লাক্ষার। অজয় এর কূলে গাছ আর পলাশ গাছে  ' লা '  এর চাষ হতো। লা থেকে রং ,আলতা, গালা তৈরি হতো। এগুলো দিল্লিতে চালান করা হতো। মুর্শিদাবাদের দরবারে গালার ওপর মোহরের ছাপ দিয়ে গোপনী...

কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা উপন্যাসের প্রশ্ন উত্তর - Bangla UGC NET SET Unit 4

 নমস্কার বন্ধুরা, আগের Part এ আমি কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটির Part 1  প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচনা অংশ থাকলো Part 2 । উপন্যাসটি আয়তনে অনেকখানি বড়, সেই কারণে প্রশ্ন উত্তর প্রতিটি পার্ট এ ভাগ ভাগ করে আমি দেয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয় এবং কোন গুরুত্বপূর্ণ অংশ বাদ না যায়। কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা উপন্যাসের প্রশ্ন উত্তর - Bangla UGC NET SET Unit 4 বাঙালির প্রথম খবরের কাগজ – সমাচার চন্দ্রিকা । রামেশ্বর চক্রবর্তীর নিবাস ছিল – বেতালপুর ।  রামেশ্বর চক্রবর্তীর বাড়ি যে নদীর তীরে ছিল তা হল– সুবর্ণরেখা। রামেশ্বর চক্রবর্তীর একমাত্র মেয়ের বিয়ে হয়েছিল– শহরের ব্রকভানু চাটুজ্জের ছেলে হরহরি চাটুজ্জের সঙ্গে । বিয়ের সময় হরহরি চাটুজ্জের  বয়স ছিল– ১৫ বছর। রামনাথ সেনের ভাইয়ের নাম – শ্যামনাথ সেন ।  বারোয়ারী পূজা শেষ হলে প্রতিমাখানি রাখা হয়েছিল – ৮ দিন । হঠাৎ ঘর চাপা পড়ে মারা যায়– বীরকৃষ্ন দাঁ। সুপ্রিম কোর্টে জাল সাক্ষ্য দেওয়ার অপরাধে কানাই ধন দত্তের জেল হয়েছিল – ১৪ বছরের ।। কানাই ধন দত্তের অপরাধের বি...

হুতোম প্যাঁচার নকশা প্রশ্ন উত্তর (Part 1) | UGC NET Bangla Unit 4 Notes 2026

হুতোম প্যাঁচার নকশা প্রশ্ন উত্তর (Part 1) | UGC NET Bangla Unit 4 প্রস্তুতি নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ব্লগ পোস্টে আমরা UGC NET Bangla Unit 4 -এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করবো। এখানে আমরা কালীপ্রসন্ন সিংহ রচিত "হুতোম প্যাঁচার নকশা" উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Part 1) বিস্তারিতভাবে আলোচনা করবো। এই গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অনন্য ব্যঙ্গ-বিদ্রূপাত্মক রচনা, যেখানে তৎকালীন সমাজব্যবস্থার নানা দিক অত্যন্ত কৌতুকপূর্ণ ও সমালোচনামূলকভাবে তুলে ধরা হয়েছে। UGC NET Bangla Unit 4: হুতোম প্যাঁচার নকশা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (Part 1) আরও পড়ুন: ঈশ্বর গুপ্তের বড়দিন কবিতার প্রশ্ন উত্তর 📌 হুতোম প্যাঁচার নকশা: সংক্ষিপ্ত পরিচিতি রচয়িতা: কালীপ্রসন্ন সিংহ প্রথম প্রকাশ: ১৮৬১ খ্রিস্টাব্দ রচনার ধরন: ব্যঙ্গ-বিদ্রূপাত্মক সামাজিক নকশা উৎসর্গ: মুলুক চাঁদ শর্মা এই গ্রন্থে উনিশ শতকের কলকাতার সমাজজীবন, কুসংস্কার, ভণ্ডামি এবং নবজাগরণের প্রভাব অত্যন্ত তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে প্রকাশ পেয়েছে। 📌 সমাজের যেসব শ্রেণীকে বি...

ঈশ্বর গুপ্তের বড়দিন কবিতার প্রশ্ন উত্তর | UGC NET Bangla Notes 2026

ঈশ্বর গুপ্তের বড়দিন কবিতার প্রশ্ন উত্তর | UGC NET Bangla Notes নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পড়াশোনায় মনোযোগী আছো। UGC NET পরীক্ষার আর মাত্র দুই মাস বাকি, তাই এখন থেকেই দ্রুত এবং সঠিকভাবে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো 0 -এর বিখ্যাত “বড়দিন” কবিতা এবং তার গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর গুপ্তের বড়দিন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও বিশ্লেষণ 📌 বড়দিন কবিতার বিষয়বস্তু “বড়দিন” কবিতায় কবি খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিনের চিত্র তুলে ধরেছেন। কলকাতা শহরে বড়দিন উপলক্ষে আনন্দ, উৎসব এবং উপহার বিনিময়ের পরিবেশ তৈরি হয়। কবি যীশু খ্রিস্টের জন্ম, তার ত্যাগ এবং মানুষের পাপ মোচনের কথা উল্লেখ করেছেন। তবে এর পাশাপাশি তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দেখিয়েছেন যে উৎসবের আসল পবিত্রতা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। 📊 গুরুত্বপূর্ণ তথ্য (Table) বিষয় তথ্য কবির নাম ঈশ্বর গুপ্ত কবিতার নাম বড়দিন ধরন উৎসব বিষয়ক কবিতা লাইন সংখ্যা ১৬৬ টি প্রধান বিষয় বড়দি...

স্নানযাত্রা কবিতা প্রশ্ন উত্তর | ঈশ্বর গুপ্ত | UGC NET Bangla Unit 3

ঈশ্বর গুপ্তের “স্নানযাত্রা” কবিতার প্রশ্ন উত্তর | Bangla UGC NET Unit 3 Complete Notes নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই পোস্টে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাংলা UGC NET Unit 3-এর অন্তর্গত কবি ঈশ্বর গুপ্তের বিখ্যাত কবিতা “স্নানযাত্রা” -এর বিষয়বস্তু, বিশ্লেষণ, বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই পোস্টটি বিশেষভাবে UGC NET, SET ও JRF পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে যাতে তোমরা খুব সহজে এই অধ্যায় থেকে ভালো নম্বর পেতে পারো। ঈশ্বর গুপ্তের স্নানযাত্রা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | UGC NET Bangla Unit 3 👤 কবি পরিচিতি: ঈশ্বর গুপ্ত ঈশ্বর গুপ্ত উনবিংশ শতকের অন্যতম প্রধান কবি এবং সাংবাদিক ছিলেন। তিনি বাংলা সাহিত্যে ব্যঙ্গ ও বাস্তবধর্মী কবিতার পথিকৃৎ হিসেবে পরিচিত। তার রচনায় সমাজের বাস্তব চিত্র, মানুষের ভণ্ডামি এবং সামাজিক অসঙ্গতি স্পষ্টভাবে ফুটে ওঠে। “সংবাদ প্রভাকর” পত্রিকার সম্পাদক হিসেবে তিনি বাংলা সাংবাদিকতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 📌 স্নানযাত্রা কবিতার বিষয়বস্তু “স্নানযাত্রা” কবিতায় মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎস...