পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিষবৃক্ষ উপন্যাস - প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET WB SET বাংলা

ছবি
" বিষবৃক্ষ " উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের চতুর্থ বাংলা উপন্যাস । সামাজিক উপন্যাস হিসেবে বিষবৃক্ষ সার্থকতা লাভ করেছে।এটি তার "বিষবৃক্ষ- কৃষ্ণকান্তের উইল -রজনী" গার্হস্থ্য ধর্মী উপন্যাস ত্রয়ীর অন্যতম। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা (১৮৭২) থেকে চৈত্র সংখ্যা পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় মোট বারোটি কিস্তিতে উপন্যাসটি প্রকাশিত হয়। বিষবৃক্ষ উপন্যাস - প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET WB SET বাংলা : বিষবৃক্ষ" উপন্যাসের রচয়িতা কে? উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিষবৃক্ষ উপন্যাসের প্রকাশকাল ১৮৭৩ সালে। বঙ্কিমচন্দ্রের জন্ম উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের কাঁটালপাড়া গ্রামে। বঙ্কিমচন্দ্রের পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা দূর্গাসুন্দরী দেবী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা শ্যামচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু ত্রিকোন প্রেমের কাহিনী। বঙ্কিমচন্দ্র কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি করেছেন । ১৮৯১ সালে ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর খেতাব দেয়।  ১৯৮৪ সালে ব্রিটিশ সরকার তাকে কম্পানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অফ...

নির্বাস উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা - Bangla UGC NET/WB SET

ছবি
 নমস্কার বন্ধুরা, আমি Niharika। আজ আমাদের আলোচনার বিষয় অমিয়ভূষণ মজুমদার এর "নির্বাস" উপন্যাস। উপন্যাসের সমস্ত গুরুত্বপূর্ন সম্ভাব্য প্রশ্ন আলোচনা করা হলো। বাংলা ইউজিসি নেট এবং WB SET পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই "নির্বাস" উপন্যাসটি। নির্বাস উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা - Bangla UGC NET/WB SET : নির্বাস উপন্যাসটি রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত ছিন্নমূল উদ্বাস্তু জীবনের বৈচিত্র্যময় রূপ। উপন্যাসটি কেন্দ্রীয় চরিত্র বিমলা ।তাকে কেন্দ্র করেই উপন্যাসের সূচনা এবং পরিসমাপ্তি। বিমলার অতীত স্মৃতি রোমন্থনেই উপন্যাসের গতিময়তা পরিলক্ষিত হয়। উপন্যাসের পরিচ্ছেদ জুড়েই রয়েছে বিমলার ১৭ বছরের রোদ জল সহ্য করে টিকে থাকার কাহিনী।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে মায়ানমারের উপর মিত্রপক্ষের আক্রমণের সংবাদ পেয়ে বিমলাকে রেঙ্গুন ছেড়ে তার দিদি ও ভুবন বাবুর সাথে বেরিয়ে পড়তে হয়। উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৫৯ খ্রিস্টাব্দে। নিত্তলিট থেকে উপন্যাসটির প্রথম সংস্করণ প্রকাশ পায় ৯ই মাঘ ১৩৬৬ বঙ্গাব্দ। নির্বাস উপন্যাসের প্রচ্ছদপট করেন খালেদ চৌধুরী। আরও পড়ুন : শরবিন্দু বন্দোপাধ্য...

শরবিন্দু বন্দোপাধ্যায় - তুঙ্গভদ্রার তীরে প্রশ্ন উত্তর আলোচনা - Part 2

ছবি
 আজকের UGC NET And WB SET Syllabus অধ্যায়ের শরদিন্দু বন্দোপাধ্যায় রচিত  " তুঙ্গভদ্রার তীরে" উপন্যাসটির Part 2 প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। শরবিন্দু বন্দোপাধ্যায় - তুঙ্গভদ্রার তীরে প্রশ্ন উত্তর আলোচনা : Bangla UGC NET WB SET মন্দোদরীর বয়স আনুমানিক ৪০ বছর । ১৮ বছর আগে মন্দোদরীর কলিঙ্গদেশে আগমন হয়। এক নৌকা থেকে অন্য নৌকায় দৃষ্টি আকর্ষণের জন্য নৌবহরের সাধারণ রীতি ছিল শাঁখ বাজানো। আশঙ্কাজনক কিছু হলে ডংকা বাজানো হতো। প্রথম সাঁতারুর নাম ছিল বলরাম। আরও পড়ুন : তুঙ্গভদ্রার তীরে - শরবিন্দু বন্দোপাধ্যায় প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET  ডুবন্ত লোকটির হাতে ছিল দুটি বংশদন্ড । প্রথম ময়ূরপঙ্খী নৌকায় অর্জুন বর্মাকে তোলা হয়েছিল । ময়ূরপঙ্খী নৌকায় দুটি রইঘর । যেদিন অর্জুন বর্মাকে জল থেকে তোলা হলো সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী।  নৌকার ছাদ পাটাতন থেকে তিন হাত উঁচু। বলরাম কর্মকার বঙ্গদেশের লোক। মাতুল চিপিটককে কলিঙ্গরাজ ভান্ডারী পদে নিযুক্ত করেন। কুড়ি বছর আগে কলিঙ্গরাজ চতুর্থ ভানু দেব যখন দক্ষিণ দেশের এক সামন্ত কন্যাকে বিবাহ করে আনেন ,তখন চিপিটক মূর্তি শ্যালক হিসেবে এসেছিল ।...

তুঙ্গভদ্রার তীরে - শরবিন্দু বন্দোপাধ্যায় প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET

ছবি
Bangla UGC NET WB SET পরীক্ষার কথা মাথায় রেখে আমি সমস্ত উপন্যাসের গুরুত্বপূর্ন সম্ভাব্য প্রশ্ন উত্তর তোমাদের সাথে এক এক করে আলোচনা করছি। আজ আমাদের আলোচনার বিষয় শরবিন্দু বন্দোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা । আজ আমি Part 1 প্রশ্ন উত্তর দেবো। তুঙ্গভদ্রার তীরে - শরবিন্দু বন্দোপাধ্যায় প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET তুঙ্গ ভদ্রার তীরে উপন্যাসটির প্রথম সংস্করণ অগ্রাহায়ন ১৩৭২ সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। বিংশ মুদ্রণ ফাল্গুন ১৪২৩ সালে। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটি উৎসর্গ  করা হয় —বাংলা সাহিত্যের বিক্রমশীল ধর্মপাল শ্রী প্রমথনাথ বিশী সুহৃদ বরেষু।। উপন্যাসটি শারদীয় আনন্দবাজার পত্রিকায় ১৩৭২ সালে প্রথম প্রকাশিত হয় । উপন্যাসের প্রেক্ষাপট বিজয়নগর রাজ্যকে কেন্দ্র করে। তুঙ্গাভদ্রার তীরে শরবিন্দু বন্দোপাধ্যায় আলোচনা: "তুঙ্গভদ্রার তীরে" উপন্যাসটি কাহিনীর ঐতিহাসিক পটভূমিকা, Robert Sewell এর "A Forgotten Empire" এবং কয়েকটি সমসাময়িক পান্থলিপি থেকে সংগৃহীত।  Sewell গ্রন্থ গুলি ৬৫ বছরের পুরাতন।  ডঃ রমেশ চন্দ্র মজুমদারের সম্পাদিত গ্রন্থ "Th...

প্রথম প্রতিশ্রুতি প্রশ্ন উত্তর- আশাপূর্ণা দেবী - UGC NET বাংলা সিলেবাস Part 3

ছবি
 নমস্কার বন্ধুরা, পরীক্ষার মাত্র তিন মাস বাকি। তাই সবরকম কাজ ছেড়ে পড়াতে মন বসাতে হবে।আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলা UGC NET SET Syllabus এর Unit 4 অধ্যায়ের আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি প্রশ্ন উত্তর আলোচনা পর্ব Part 3 ।  প্রথম প্রতিশ্রুতি প্রশ্ন উত্তর - আশাপূর্ণা দেবী - UGC NET বাংলা সিলেবাস  প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর  : প্রথম প্রতিশ্রুতি রমকালী চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামকালী বাড়ি থেকে পালিয়ে যান মুকসুদাবাদ ।  সত্যবতীর শ্বশুর বাড়ি যাওয়ার তারিখ ঠিক করে পাঠানো হয় তেসরা আশ্বিন । পুন্নির শ্বশুর বাড়ি শ্রীরামপুরে । ছেলের বিয়ে উপলক্ষে সত্যর তার ঠাকুমার অনন্ত চতুর্দশী ব্রতের ঘটার কথা মনে পড়ে। সরল ঘোড়ায় টানা ট্রাম গাড়ির গল্প বলেছে। বিয়ের ভোজের সুপরি কাটবার দায়িত্ব ভাবিনীর । সলতে পাকাবে সদুর সতীন । কলকাতায় পাড়াপড়শিদের মধ্যে " ধুলোপায়ে ঘর বসত" ব্যবস্থাপনা দেখতে পায়। সত্তর কাছে ঘুঘুর ডাক কান্নার মত লেগেছে। সুবর্ণর বিয়ে হয় জ্যৈষ্ঠ মাসে । ক্ষান্ত ঠাকুরের ভাইজি অন্ন । মুক্তকেশীর ছেলের সাথে বিয়ে হয় সুবর্ণর। হাতের হাঙ...

Part 2 প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET SET Bengali

ছবি
নমস্কার বন্ধুরা, আজ ইউজিসি নেট সেট সিলেবাস ( BANGLA UGC NET SET SYLLABUS ) এর UNIT 4 'নকশা ও উপন্যাস " অধ্যায়ের আশাপূর্ণা দেবীর "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের Part 2 অংশের প্রশ্ন উত্তর আলোচনা করবো।। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET SET Bengali : "শরতের রোদ বিষতুল্য হয়ে উঠেছিল কার" ?— গণেশ তেলির শালীর ছেলের, জীবন স্যাকরার ভাইপোর, নেপালের ভাগ্নির। রঘু চাষাবাদের আখ ক্ষেত থেকে আখ চুরি করে খেয়েছিল । রঘুর বিষ তুলতে ডাকা হয় ওঝাকে হাড়িপাড়া থেকে। রঘুর মৃত্যুর দায়ে একটি জাত সাপকে মেরে ফেলে সকলে। রামকালী  ঝিন্দে ওঝাকে দুটো টাকা দেন, তার মজুরি ও তার সাপের দাম বাবদ । সত্যবতীর শ্বশুর বাড়ি ছিল বারুইপুর । কাঁচা দুধ খেয়ে রাসুর পেট খারাপ করেছিল। এলোকেশী সাতগুছির বাঁধনের কঙ্কা খোপা বাধঁতে চান সত্যবতীর চুলে। সদু সত্যবতীর চুলে বেড়াবিনুনি বাধে।   সত্যবতী বাপের বাড়ি থেকে সোনার চিরুনি, সাপ কাঁটা ,বাগান ফুল ইত্যাদি মাথার গহনা পেয়েছিল। আরও পড়ুন: আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা Part 1 - UGC NET SET syllabus Bangla ...