Part 1 UGC NET SET syllabus Bangla-আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা
নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় UGC NET SET Syllabus এর অন্তর্ভুক্ত বিখ্যাত ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসটির সমগ্র প্রশ্ন উত্তর। উপন্যাসটি আয়তনে অনেকাংশে বড়। সেই কারণে দুটি অংশে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। আজকে Part 1 প্রশ্ন উত্তর আলোচনা করলাম। ভুল ভ্রান্তি ত্রুটি মার্জনা করবে। কোন ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলোনা। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা Part 1 - UGC NET SET syllabus Bangla আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কোনটি? — "প্রেম ও প্রয়োজন " । উপন্যাসের পটভূমি উনবিংশ শতাব্দীর যুগসন্ধিক্ষণ। বিজ্ঞ ও ব্যক্তিত্ববান বাবার প্রশ্রয়ে বড় হয় সত্যবতী । সত্যবতীর বুদ্ধি, যুক্তিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহসে ছোটবেলা থেকে সমৃদ্ধ। সমাজের রীতি অনুযায়ী মাত্র ৮ বছর বয়সেই তাকে শ্বশুরবাড়ি যেতে হয়। গ্রামীণ শাসনে অত্যাচারিত হয়েও সে নিজের চেষ্টায় স্বামী ও সন্তানদের নিয়ে কলকাতায় স্বাধীনভাবে বসবাস শুরু করে। দুই ছেলে এবং ছোট মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করতে চেষ্টা করে। কিন্তু...