সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সরকারি চাকরিতে বয়সসীমা ২০২৬ – SSC CGL, School Service Commission & Govt Job Age Limit Details

ভারতে সরকারি চাকরিতে বয়সসীমা কত? সম্পূর্ণ গাইড ২০২৬

সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো বয়সসীমা। অনেক যোগ্য প্রার্থী শুধুমাত্র বয়স সংক্রান্ত ভুল ধারণার কারণে আবেদন করতে পারেন না। তাই আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ভারতে বিভিন্ন সরকারি চাকরিতে বয়সসীমা কত, কারা কত বছর বয়স ছাড় পান এবং বয়স কিভাবে গণনা করা হয়। এই তথ্য সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ অনুযায়ী আমি বর্ণনা করেছি। কোনোরকম পরিবর্তন বা গুরুত্বপূর্ণ ঘোষণা হলে তোমরা অবশ্যই Official Notification দেখে নিও।

সরকারি চাকরিতে বয়সসীমা ২০২৬ SSC CGL ও School Service Commission Age Limit 27-32 years এবং category wise relaxation details
সরকারি চাকরিতে বয়সসীমা ২০২৬ – SSC, CGL ও অন্যান্য পরীক্ষার Age Limit ও Relaxation তথ্য


সূচিপত্র

সরকারি চাকরির সাধারণ বয়সসীমা

ভারতে অধিকাংশ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরিতে সাধারণত নিম্নলিখিত বয়সসীমা প্রযোজ্য হয়:

  • ন্যূনতম বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ২৭ থেকে ৩২ বছর (এক্ষেত্রে বিভিন্ন চাকরির পদের উপর বয়সসীমা নির্ভরশীল)

তবে সব চাকরির ক্ষেত্রে এক নিয়ম প্রযোজ্য নয়। কিছু টেকনিক্যাল বা উচ্চপদে বয়সসীমা ৩৫ বছর বা তারও বেশি হতে পারে। আবার গ্রুপ ডি বা কনস্টেবল পর্যায়ের চাকরিতে সর্বোচ্চ বয়স সাধারণত ২৭ বা ৩০ বছর থাকে।

ক্যাটেগরি অনুযায়ী বয়স ছাড় (Age Relaxation)

ভারতের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট শ্রেণির প্রার্থীরা বয়সে বিশেষ ছাড় পান। এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায়।নিচে সাধারণ নিয়ম দেওয়া হলো:

ক্যাটেগরি বয়স ছাড়
SC / ST ৫ বছর
OBC ৩ বছর
PwBD (প্রতিবন্ধী) ১০ বছর
Ex-Serviceman নিয়ম অনুযায়ী অতিরিক্ত ছাড়

উদাহরণ: যদি কোনো পরীক্ষার সর্বোচ্চ বয়স ৩০ বছর হয়, তাহলে SC/ST প্রার্থীরা ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।OBC রা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

জনপ্রিয় সরকারি পরীক্ষাগুলোর বয়সসীমা

১. SSC পরীক্ষাসমূহ

  • বয়স: ১৮–২৭ বছর (কিছু পদের ক্ষেত্রে ১৮–৩০ বছর)
  • ক্যাটেগরি অনুযায়ী বয়স ছাড় প্রযোজ্য

২. UPSC Civil Services

  • ন্যূনতম বয়স: ২১ বছর
  • সর্বোচ্চ বয়স: ৩২ বছর (General Category)
  • SC/ST: ৩৭ বছর পর্যন্ত
  • OBC: ৩৫ বছর পর্যন্ত

৩. রেলওয়ে নিয়োগ

  • ১৮–৩০ বছর (পদভেদে পরিবর্তিত হতে পারে)

৪. রাজ্য পুলিশ নিয়োগ

  • ১৮–৩০ বছর (রাজ্যভেদে ভিন্ন হতে পারে)

৫. ব্যাংকিং সেক্টর (Clerk / PO)

  • ২০–২৮ বছর (সাধারণত)
  • ক্যাটেগরি অনুযায়ী বয়স ছাড় প্রযোজ্য

৬. SSC CGL (Combined Graduate Level)

SSC CGL পরীক্ষা পরিচালনা করে Staff Selection Commission। সাধারণত বয়সসীমা ১৮–৩২ বছর (পদভেদে পরিবর্তিত হতে পারে)। সংরক্ষিত শ্রেণির জন্য বয়স ছাড় প্রযোজ্য।

৭. Staff Selection Commission (SSC) অন্যান্য পরীক্ষা

SSC CHSL, MTS, GD Constable সহ বিভিন্ন পরীক্ষায় বয়সসীমা সাধারণত ১৮–২৭ বা ১৮–৩০ বছর। প্রতিটি বিজ্ঞপ্তিতে আলাদা করে বয়স উল্লেখ থাকে।


SSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে আমাদের SSC Group D Previous Year Questions 2026 – Top 20 GK Questions পোস্টটি দেখে নিতে পারেন।


৮. School Service Commission (SSC - State Level)

School Service Commission এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণত ২১–৪০ বছর বয়সসীমা থাকে (রাজ্যভেদে পরিবর্তিত হতে পারে)। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়স ছাড় পান।

বয়স গণনার নিয়ম

প্রত্যেক সরকারি বিজ্ঞপ্তিতে একটি নির্দিষ্ট Cut-off Date উল্লেখ থাকে। সেই তারিখ অনুযায়ী বয়স গণনা করা হয়।

উদাহরণ: যদি বিজ্ঞপ্তিতে লেখা থাকে “Age as on 01.01.2026”, তাহলে ১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স কত হবে তা হিসাব করা হবে।

তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তির বয়স সংক্রান্ত অংশ মনোযোগ দিয়ে পড়া অত্যন্ত জরুরি।

গুরুত্বপূর্ণ পরামর্শ

  • আবেদন করার আগে বয়সসীমা ভালোভাবে যাচাই করুন।
  • ক্যাটেগরি সার্টিফিকেট বৈধ ও আপডেট রাখুন।
  • Cut-off date অনুযায়ী বয়স নিজে হিসাব করে নিন।
  • একাধিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে বয়সসীমা মিলিয়ে পরিকল্পনা করুন।
  • সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎসের তথ্যের উপর নির্ভর করবেন না।

Frequently Asked Questions (FAQ)

প্রশ্ন ১: সরকারি চাকরির জন্য ন্যূনতম বয়স কত?

অধিকাংশ ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর। তবে কিছু উচ্চপদের ক্ষেত্রে ২১ বছর প্রয়োজন হয়।

প্রশ্ন ২: সর্বোচ্চ বয়স কত?

সাধারণত ২৭ থেকে ৩২ বছর। তবে পদের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

প্রশ্ন ৩: OBC প্রার্থীরা কত বছর বয়স ছাড় পান?

সাধারণত ৩ বছর বয়স ছাড় পান।

প্রশ্ন ৪: SC/ST প্রার্থীদের বয়স ছাড় কত?

৫ বছর পর্যন্ত বয়স ছাড় প্রযোজ্য।

প্রশ্ন ৫: বয়স ছাড় কি সব পরীক্ষায় একই?

না। পরীক্ষা ও বিভাগভেদে বয়স ছাড়ের নিয়ম ভিন্ন হতে পারে। তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখা জরুরি।

উপসংহার

সরকারি চাকরিতে আবেদন করার আগে বয়সসীমা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জেনে পরিকল্পনা করলে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না। প্রতিটি পরীক্ষার বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে পড়ে আবেদন করুন এবং নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন। বিভিন্ন সরকারি চাকরির খবরের জন্য আমাদেরকে ফলো করতে পারেন।

Disclaimer: উপরের তথ্য বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তির সাধারণ নিয়মের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। নির্দিষ্ট পরীক্ষার ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই অনুসরণ করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

CRACK-WBCS General Studies বই দিয়ে কি একাধিক সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়?

CRACK-WBCS General Studies বই দিয়ে কি একাধিক সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়? সম্পূর্ণ গাইড CRACK-WBCS General Studies বইয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির Common GS Preparation সরকারি চাকরির preparation শুরু করার সময় অনেক aspirant-এর একটি common সমস্যা হলো— কোন বই থেকে পড়বেন এবং প্রতিটি পরীক্ষার জন্য কি আলাদা আলাদা বই কিনতে হবে? বিশেষ করে WBCS, SSC, Railway, Police বা অন্যান্য competitive examination-এর preparation একসঙ্গে করতে চাইলে বইয়ের সংখ্যা এবং syllabus দেখে অনেকেরই confusion তৈরি হয়। কিন্তু বাস্তবে বিভিন্ন পরীক্ষার syllabus পুরোপুরি একই না হলেও General Studies-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় একাধিক পরীক্ষায় common থাকতে পারে। এই কারণেই একটি ভালোভাবে সাজানো General Studies বই দিয়ে আগে common foundation তৈরি করা অনেক পরীক্ষার্থীর জন্য practical হতে পারে। আজকের এই article-এ আমরা CRACK-WBCS General Studies – A Complete Guide, Part-I বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বইটির cover অনুযায়ী এটি 2nd Revised Edition , লেখক Lila Roy এবং Chief Editor হিসেবে রয়েছেন Dr. Sujoy Kumar Sik...

মাধ্যমিক পাশের পরে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায়? সম্পূর্ণ তালিকা, বেতন ও প্রস্তুতি গাইড ২০২৬

মাধ্যমিক পাশের পরে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায়? সম্পূর্ণ তালিকা, যোগ্যতা, বেতন ও প্রস্তুতি গাইড (২০২৬) মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন পারিবারিক বা অর্থনৈতিক সমস্যার কারণে অনেকেই আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই অনেক ছাত্রছাত্রী ও অভিভাবকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে — ১০ম পাশ করেই কি সরকারি চাকরি পাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই যায়। আমাদেরভারতবর্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মাধ্যমিক যোগ্যতায় বহু স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগ করা হয়। আর এর পাশাপাশি ভালো মানের বেতন ও দেওয়া হয়। তাই দরকার একটু ধৈর্য সহকারে অপেক্ষা করার এবং প্রিপারেশন নেওয়ার। মাধ্যমিক পাশের পরে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির সম্পূর্ণ তালিকা আজকে সেটাই এই বিস্তারিত গাইডে আমরা আলোচনা করবো: মাধ্যমিক পাশের পরে কেন্দ্রীয় সরকারি চাকরি(Central And State Level Government Job) রাজ্য সরকারি চাকরি ( State Level Job) প্রতিরক্ষা বিভাগে সুযোগ (Defence Job) বয়স সীমা ও বেতন কাঠামো ( Age Limit And Salary) প্রস্তুতির সঠিক পদ্ধতি ( Preparation) প্রয়োজনীয় ডকুমেন্ট ( Important Documents)  প্রশ্...