সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক পাশের পরে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায়? সম্পূর্ণ তালিকা, বেতন ও প্রস্তুতি গাইড ২০২৬

মাধ্যমিক পাশের পরে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায়? সম্পূর্ণ তালিকা, যোগ্যতা, বেতন ও প্রস্তুতি গাইড (২০২৬)

মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন পারিবারিক বা অর্থনৈতিক সমস্যার কারণে অনেকেই আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই অনেক ছাত্রছাত্রী ও অভিভাবকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে — ১০ম পাশ করেই কি সরকারি চাকরি পাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই যায়। আমাদেরভারতবর্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মাধ্যমিক যোগ্যতায় বহু স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগ করা হয়। আর এর পাশাপাশি ভালো মানের বেতন ও দেওয়া হয়। তাই দরকার একটু ধৈর্য সহকারে অপেক্ষা করার এবং প্রিপারেশন নেওয়ার।

মাধ্যমিক পাশের পরে কোন সরকারি চাকরি পাওয়া যায় তার সম্পূর্ণ তালিকা ও বেতন কাঠামো ২০২৬
মাধ্যমিক পাশের পরে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির সম্পূর্ণ তালিকা


আজকে সেটাই এই বিস্তারিত গাইডে আমরা আলোচনা করবো:

  • মাধ্যমিক পাশের পরে কেন্দ্রীয় সরকারি চাকরি(Central And State Level Government Job)
  • রাজ্য সরকারি চাকরি ( State Level Job)
  • প্রতিরক্ষা বিভাগে সুযোগ (Defence Job)
  • বয়স সীমা ও বেতন কাঠামো ( Age Limit And Salary)
  • প্রস্তুতির সঠিক পদ্ধতি ( Preparation)
  • প্রয়োজনীয় ডকুমেন্ট ( Important Documents) 
  • প্রশ্নোত্তর (FAQ)

📌 সূচিপত্র


কেন্দ্রীয় সরকারি চাকরি (10th Pass Central Govt Jobs)

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাই মাধমিক পাসের পরপরই বিভিন্ন  চাকরির খবর গুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ✅ করা উচিত। আমি Official Website এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো।নিচে গুরুত্বপূর্ণ কিছু চাকরির তালিকা দেওয়া হলো:

চাকরির নাম নিয়োগকারী সংস্থা বয়স প্রাথমিক বেতন
Railway Group D Indian Railways ১৮-৩৩ বছর ₹18,000 + ভাতা
SSC MTS Staff Selection Commission ১৮-২৫ বছর ₹18,000 + ভাতা
Post Office GDS India Post ১৮-৪০ বছর ₹12,000 - ₹29,000
BSF / CISF Constable CAPF ১৮-২৩ বছর ₹21,700 + ভাতা
Army GD Indian Army ১৭.৫-২১ বছর নিয়ম অনুযায়ী

রাজ্য সরকারি চাকরি

প্রত্যেক রাজ্য সরকার মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য বিভিন্ন পদে নিয়োগ করে থাকে। মাধমিকের পর যদি আপনার বয়স পেরিয়ে গিয়ে থাকে তাহলে আপনার বয়স অনুযায়ী আপনি চাকরির প্রস্তুতি নিতে পারেন। কিছু উদাহরণস্বরূপ চাকরির তালিকা আমি দিলাম:

  • পুলিশ কনস্টেবল
  • গ্রুপ D কর্মী
  • হোমগার্ড
  • সিভিক ভলান্টিয়ার
  • ফরেস্ট গার্ড
  • পঞ্চায়েত কর্মী

👉 আরও পড়ুন: UPSC Civil Services Examination 2026 Notification: ৯৩৩টি শূন্যপদ | যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি


প্রতিরক্ষা বিভাগে চাকরি

মাধ্যমিক পাশ করেই  বেশির ভাগই ছেলে মেয়েদের স্বপ্ন থাকে দেশের কাছে নিজেকে নিয়োজিত করবেন। সেনাবাহিনী তে যোগদান করে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করবেন। সেই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সরকার প্রতিরক্ষা বিভাগে চাকরি করার সুযোগ করে দেয়। সেগুলি হলো। যেমন:

এক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এইসব পদে চাকরির স্বপ্ন থাকলে অবশ্যই Physical Exercise দরকার।


বেতন কাঠামো

মাধ্যমিক পাশের সরকারি চাকরিতে সাধারণত বেতন শুরু হয় ₹১৮,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত। বিভিন্ন ভাতা যেমন DA, HRA, মেডিক্যাল সুবিধা যুক্ত হয়ে মোট বেতন আরও বৃদ্ধি পায়। প্রতিরক্ষা ও পুলিশ বিভাগে ঝুঁকি ভাতা অতিরিক্ত দেওয়া হয়।


বয়স সীমা ও বয়সে ছাড়

  • সাধারণ প্রার্থী: ১৮-২৫ বা ১৮-৩৩ বছর (চাকরি অনুযায়ী) কোনো ক্ষেত্রে ৪০ বছর বয়স পর্যন্ত ছাড় পাওয়া যায়।
  • তপশিলি জাতি/উপজাতি: ৫ বছর ছাড়
  • OBC: ৩ বছর ছাড়
  • প্রতিবন্ধী প্রার্থী: ১০ বছর পর্যন্ত ছাড়

প্রস্তুতির সঠিক পদ্ধতি

মাধ্যমিক পাশের চাকরির পরীক্ষায় সাধারণত গণিত, রিজনিং, সাধারণ জ্ঞান এবং ইংরেজি থাকে। প্রস্তুতির জন্য:

  • প্রতিদিন গণিত অনুশীলন করুন। প্রথমে Syllebus জেনে নিয়ে এক একটি চ্যাপ্টার অনুযায়ী অংক প্র্যাকটিস করুন।
  • কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন। তার জন্যে প্রতিদিন টিভি তে খবর এবং News Paper' পড়ুন।
  • আগের বছরের প্রশ্নপত্র সমাধান করুন। মুখস্ত করে লিখে রাখুন একটি খাতায়। প্রতিদিন সেগুলো পড়ুন।
  • মক টেস্ট দিন। যেগুলো ভুল হবে সেগুলো খাতায় লিখে আবার প্র্যাকটিস করুন।
  • শারীরিক পরীক্ষার জন্য নিয়মিত অনুশীলন করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট 
  • জন্ম প্রমাণপত্র ( Birth Certificate)
  • আধার কার্ড ( Adhar Card)
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য) ( ST,SC CERTIFICATE)
  • পাসপোর্ট সাইজ ছবি 
  • মোবাইল নম্বর ও ইমেইল আইডি

প্রশ্নোত্তর (FAQ)

মাধ্যমিক পাশ করলে কি স্থায়ী সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যাঁ, রেলওয়ে, পুলিশ, গ্রুপ D সহ বিভিন্ন দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে।

মাধ্যমিক পাশের পরে কোন চাকরিতে বেশি বেতন?

পুলিশ, CAPF ও প্রতিরক্ষা বিভাগে তুলনামূলক বেশি বেতন পাওয়া যায়।

মেয়েরা কি আবেদন করতে পারবে?

অবশ্যই পারবে। প্রায় সব বিভাগেই মহিলা প্রার্থীদের জন্য সমান সুযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে মহিলারা ফ্রী তেই আবেদন করতে পারবে।

কতবার পরীক্ষা দেওয়া যায়?

চাকরি অনুযায়ী আলাদা নিয়ম রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হওয়া উচিত।


উপসংহার

মাধ্যমিক পাশ করার পর সরকারি চাকরির সুযোগ অনেক। সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রস্তুতির মাধ্যমে ভালো চাকরি পাওয়া সম্ভব। আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই যাচাই করুন।


Disclaimer: নিয়োগের নিয়ম, বয়স সীমা ও বেতন সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। আবেদন করার আগে সংশ্লিষ্ট বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

CRACK-WBCS General Studies বই দিয়ে কি একাধিক সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়?

CRACK-WBCS General Studies বই দিয়ে কি একাধিক সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়? সম্পূর্ণ গাইড CRACK-WBCS General Studies বইয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির Common GS Preparation সরকারি চাকরির preparation শুরু করার সময় অনেক aspirant-এর একটি common সমস্যা হলো— কোন বই থেকে পড়বেন এবং প্রতিটি পরীক্ষার জন্য কি আলাদা আলাদা বই কিনতে হবে? বিশেষ করে WBCS, SSC, Railway, Police বা অন্যান্য competitive examination-এর preparation একসঙ্গে করতে চাইলে বইয়ের সংখ্যা এবং syllabus দেখে অনেকেরই confusion তৈরি হয়। কিন্তু বাস্তবে বিভিন্ন পরীক্ষার syllabus পুরোপুরি একই না হলেও General Studies-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় একাধিক পরীক্ষায় common থাকতে পারে। এই কারণেই একটি ভালোভাবে সাজানো General Studies বই দিয়ে আগে common foundation তৈরি করা অনেক পরীক্ষার্থীর জন্য practical হতে পারে। আজকের এই article-এ আমরা CRACK-WBCS General Studies – A Complete Guide, Part-I বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বইটির cover অনুযায়ী এটি 2nd Revised Edition , লেখক Lila Roy এবং Chief Editor হিসেবে রয়েছেন Dr. Sujoy Kumar Sik...

সরকারি চাকরিতে বয়সসীমা ২০২৬ – SSC CGL, School Service Commission & Govt Job Age Limit Details

ভারতে সরকারি চাকরিতে বয়সসীমা কত? সম্পূর্ণ গাইড ২০২৬ সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো বয়সসীমা । অনেক যোগ্য প্রার্থী শুধুমাত্র বয়স সংক্রান্ত ভুল ধারণার কারণে আবেদন করতে পারেন না। তাই আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ভারতে বিভিন্ন সরকারি চাকরিতে বয়সসীমা কত, কারা কত বছর বয়স ছাড় পান এবং বয়স কিভাবে গণনা করা হয়। এই তথ্য সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ অনুযায়ী আমি বর্ণনা করেছি। কোনোরকম পরিবর্তন বা গুরুত্বপূর্ণ ঘোষণা হলে তোমরা অবশ্যই Official Notification দেখে নিও। সরকারি চাকরিতে বয়সসীমা ২০২৬ – SSC, CGL ও অন্যান্য পরীক্ষার Age Limit ও Relaxation তথ্য সূচিপত্র সরকারি চাকরির সাধারণ বয়সসীমা ক্যাটেগরি অনুযায়ী বয়স ছাড় জনপ্রিয় পরীক্ষাগুলোর বয়সসীমা বয়স গণনার নিয়ম গুরুত্বপূর্ণ পরামর্শ FAQ সরকারি চাকরির সাধারণ বয়সসীমা ভারতে অধিকাংশ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরিতে সাধারণত নিম্নলিখিত বয়সসীমা প্রযোজ্য হয়: ন্যূনতম বয়স: ১৮ বছর সর্বোচ্চ বয়স: ২৭ থেকে ৩২ বছর (এক্ষেত্রে বিভিন্ন চাকরির পদের উপর বয়সসীমা নির্ভরশীল) তব...