সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

WBCS 2025 Notification Out – বয়স, যোগ্যতা, সিলেবাস, আবেদন প্রক্রিয়া | পূর্ণাঙ্গ গাইড

WBCS 2024 – রাজ্যের ডব্লিউবিসিএস অফিসার পদে দরখাস্ত নেয়া শুরু

WBCS 2025 Notification Bengali Thumbnail – Exam Date, Syllabus, Age Limit Highlighted
WBCS 2025 পরীক্ষার নোটিফিকেশন, বয়সসীমা, সিলেবাস ও আবেদন প্রক্রিয়া এক নজরে।



রাজ্যের ডব্লিউবিসিএস অফিসার পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ২০২৪ সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ১৮ই নভেম্বর থেকে চলবে ৯ই ডিসেম্বর পর্যন্ত।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এক উচ্চপদস্থ কর্তা জানান দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৪ সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো। তাই দু'বছর পর বিজ্ঞপ্তি বেরোনোর জন্য দরখাস্তকারীর সংখ্যা অনেক বেশি হবে। এই পদের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ২০২৬ সালের ১লা মার্চ। পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী।

দরখাস্ত নেওয়া, প্রার্থী বাছাই পরীক্ষা, ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করে রেকমেন্ড করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেন পরীক্ষা এবং তার পরে ইন্টারভিউ।

WBCS পরীক্ষার মাধ্যমে চারটি গ্রুপে লোক নেওয়া হয় — গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C এবং গ্রুপ D

➡ কোন কোন গ্রুপে কোন পদে চাকরি হয় ও মূল বেতন

গ্রুপ A

পদসমূহ:

  • West Bengal Civil Service
  • Assistant Commissioner of Revenue – Integrated WB Revenue Service
  • West Bengal Co-operative Service
  • West Bengal Labour Service
  • West Bengal Food & Supply Service
  • West Bengal Employment Service

বেতন: ₹56,100 – ₹1,44,300

গ্রুপ B

  • West Bengal Police Service (WBPS)

বেতন: ₹56,100 – ₹1,44,300

গ্রুপ C

  • Superintendent / Deputy Superintendent – Correctional Home
  • Joint BDO
  • Deputy Assistant Director – Consumer Affairs & Fair Business
  • Assistant Commercial Tax Officer
  • Registrar / Joint Registrar
  • Assistant Canal Revenue Officer
  • Chief Controller of Correctional Service

বেতন: ₹35,800 – ₹1,09,800 (পদ অনুযায়ী)

গ্রুপ D

  • Inspector of Co-operative Society
  • Panchayat Development Officer
  • Rehabilitation Officer

বেতন: ₹32,100 – ₹82,900

➡ শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। Appeared প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

➡ বয়সসীমা (১-১-২০২৪ অনুযায়ী)

  • গ্রুপ A ও C: ২১–৩৬ বছর (জন্ম: ২-১-১৯৮৮ থেকে ১-১-২০০৪)
  • গ্রুপ B: ২০–৩৬ বছর
  • গ্রুপ D: ২১–৩৯ বছর

শুধু গ্রুপ B–এর ক্ষেত্রে: পুরুষ ১.৬৫ মিটার, মহিলা ১.৫০ মিটার।

➡ পরীক্ষা কেন্দ্রের তালিকা

কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝারগ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং।

➡ বিশেষ সুবিধা

দৃষ্টিহীন প্রার্থীরা স্ক্রাইব সুবিধা পাবেন। বয়সসীমার মধ্যে সকলেই যতবার খুশি পরীক্ষা দিতে পারবেন।

➡ আগের পোস্টের লিংক

Competitive & Govt Job GK Questions in Bengali | Science, Chemistry & History Important Questions PDF

🎬 YouTube ভিডিও

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

CRACK-WBCS General Studies বই দিয়ে কি একাধিক সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়?

CRACK-WBCS General Studies বই দিয়ে কি একাধিক সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়? সম্পূর্ণ গাইড CRACK-WBCS General Studies বইয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির Common GS Preparation সরকারি চাকরির preparation শুরু করার সময় অনেক aspirant-এর একটি common সমস্যা হলো— কোন বই থেকে পড়বেন এবং প্রতিটি পরীক্ষার জন্য কি আলাদা আলাদা বই কিনতে হবে? বিশেষ করে WBCS, SSC, Railway, Police বা অন্যান্য competitive examination-এর preparation একসঙ্গে করতে চাইলে বইয়ের সংখ্যা এবং syllabus দেখে অনেকেরই confusion তৈরি হয়। কিন্তু বাস্তবে বিভিন্ন পরীক্ষার syllabus পুরোপুরি একই না হলেও General Studies-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় একাধিক পরীক্ষায় common থাকতে পারে। এই কারণেই একটি ভালোভাবে সাজানো General Studies বই দিয়ে আগে common foundation তৈরি করা অনেক পরীক্ষার্থীর জন্য practical হতে পারে। আজকের এই article-এ আমরা CRACK-WBCS General Studies – A Complete Guide, Part-I বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বইটির cover অনুযায়ী এটি 2nd Revised Edition , লেখক Lila Roy এবং Chief Editor হিসেবে রয়েছেন Dr. Sujoy Kumar Sik...

সরকারি চাকরিতে বয়সসীমা ২০২৬ – SSC CGL, School Service Commission & Govt Job Age Limit Details

ভারতে সরকারি চাকরিতে বয়সসীমা কত? সম্পূর্ণ গাইড ২০২৬ সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো বয়সসীমা । অনেক যোগ্য প্রার্থী শুধুমাত্র বয়স সংক্রান্ত ভুল ধারণার কারণে আবেদন করতে পারেন না। তাই আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ভারতে বিভিন্ন সরকারি চাকরিতে বয়সসীমা কত, কারা কত বছর বয়স ছাড় পান এবং বয়স কিভাবে গণনা করা হয়। এই তথ্য সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ অনুযায়ী আমি বর্ণনা করেছি। কোনোরকম পরিবর্তন বা গুরুত্বপূর্ণ ঘোষণা হলে তোমরা অবশ্যই Official Notification দেখে নিও। সরকারি চাকরিতে বয়সসীমা ২০২৬ – SSC, CGL ও অন্যান্য পরীক্ষার Age Limit ও Relaxation তথ্য সূচিপত্র সরকারি চাকরির সাধারণ বয়সসীমা ক্যাটেগরি অনুযায়ী বয়স ছাড় জনপ্রিয় পরীক্ষাগুলোর বয়সসীমা বয়স গণনার নিয়ম গুরুত্বপূর্ণ পরামর্শ FAQ সরকারি চাকরির সাধারণ বয়সসীমা ভারতে অধিকাংশ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরিতে সাধারণত নিম্নলিখিত বয়সসীমা প্রযোজ্য হয়: ন্যূনতম বয়স: ১৮ বছর সর্বোচ্চ বয়স: ২৭ থেকে ৩২ বছর (এক্ষেত্রে বিভিন্ন চাকরির পদের উপর বয়সসীমা নির্ভরশীল) তব...